২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রার হ্যাটট্রিকে শীর্ষে পিএসজি

প্রতিপক্ষের গোলমুখে জ্বলে উঠলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এই সুইডিশ স্ট্রাইকারের হ্যাটট্রিকে লরাঁকে হারিয়ে ফরাসি লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে পিএসজি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 02:01 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

শুক্রবার রাতে নিজেদের মাঠে ৩-১ গোলে জিতেছে টানা দুইবারের চ্যাম্পিয়ন পিএসজি।
 
ম্যাচের দ্বিতীয় মিনিটে অতিথি দলের গোলরক্ষক বল পায়ে ঢুকে পড়া ইব্রাহিমোভিচকে ফাউল করলে পেনাল্টি পায় পিএসজি। তা থেকেই গোল করে দলকে এগিয়ে দেন এই তারকা। 
 
বিরতির পর ৬৭তম মিনিটে ২০ গজ দূর থেকে ডান পায়ের জোরালো শটে দলকে সমতায় ফেরান অতিথিদের ঘানার স্ট্রাইকার জর্দান আইয়ু।
 
সমতার স্বস্তি অবশ্য বেশিক্ষণ থাকেনি পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা লরাঁর। ৮২তম মিনিটে আবার পেনাল্টি থেকে পিএসজিকে এগিয়ে দেন ইব্রাহিমোভিচ। ফরাসি ডিফেন্ডার লামিনে কোনি (Lamine Kone) আর্জেন্টিনার মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরেকে ফাউল করলে পেনাল্টি পায় পিএসজি।
 
যোগ করা সময়ে ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি জয় নিশ্চিত করেন সুইডেনের ইব্রাহিমোভিচ।
 
এই জয়ে শীর্ষে উঠে আসা পিএসজির পয়েন্ট ৩০ ম্যাচে হলো ৫৯। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিও।