২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেভেসের জোড়া গোলে শেষ আটে ইউভেন্তুস

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর ফিরতি লেগেও বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে ইউভেন্তুস। বুধবার রাতে কার্লোস তেভেসের জোড়া গোলে প্রতিপক্ষের মাঠে ৩-০ ব্যবধানে জিতেছে ইতালির ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 04:18 AM

Updated : 12 Oct 2022, 03:27 PM

পুরনো খবর:

ম্যান সিটিকে হারিয়েই কোয়ার্টার-ফাইনালে বার্সা

দুই লেগ মিলে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার-ফাইনালে উঠলো ইউভেন্তুস। প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছিল ইতালির অন্যতম সফল ক্লাবটি।
 
সিগনাল ইদুনা পার্কে তৃতীয় মিনিটেই তেভেসের নৈপুণ্যে এগিয়ে যায় ইউভেন্তুস। ৩০ গজ দূর থেকে বিদ্যুৎ গতির শটে গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার। 
 

৭০তম মিনিটে ব্যবধান বাড়ান স্পেনের স্ট্রাইকার আলভারো মোরাতা। এই গোলেও অবদান ছিল তেভেসের।  এর ৯ মিনিট পরেই ২০ গজ দূর থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তেভেস।  সেরা ষোলোর ফিরতি লেগের অন্য ম্যাচে ইভান রাকিতিচের একমাত্র গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলে ৩-১ ব্যবধানে জিতেছে লুইস এনরিকের দল।