২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোচিতে হারে শুরু লিজার

বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজার শুরুটা ভালো হয়নি। প্রথম রাউন্ডেই হেরেছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 11:00 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

রাশিয়ার সোচিতে হওয়া এ আসরে মঙ্গলবার প্রথম রাউন্ডে লিথুনিয়ার কমিলিটের কাছে হেরে যান লিজা। ২৭ চালের মাথায় হেরে যান বাংলাদেশের এই দাবাড়ু।

প্রথম রাউন্ডের হারে এ আসর থেকে ছিটকে পড়ায় শঙ্কায় রয়েছেন তিনি। টিকে থাকতে হলে বুধবার দ্বিতীয় খেলায় লিজাকে জয়ী হতে হবে।

৬৪ জন বাছাইকৃত দাবাড়ু নিয়ে হওয়া এই আসরে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে খেলছেন লিজা।