২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের লিজা

বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে অংশ নেবে শামীমা আক্তার লিজা। মঙ্গলবার থেকে রাশিয়ার সোচি শহরে শুরু হবে বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের এবারের আসর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 09:37 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

বাংলাদেশ দাবা ফেডারেশন সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্বের ৬৪ জন বাছাইকৃত মহিলা খেলোয়াড়কে নিয়ে হওয়া এই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন লিজা।
 
মহিলা আন্তর্জাতিক মাস্টার লিজা ২০১৩ সালের এশিয়ান জোনাল ৩.২ এর চ্যাম্পিয়ন হিসেবে এ ইভেন্টে অংশ নিচ্ছেন।
 
লিজার প্রথম প্রতিপক্ষ লিথুনিয়ার গ্র্যান্ডমাস্টার কমিলিট ভিক্টোরিয়া। তাদের মধ্যে দুটি খেলা হবে, বিজয়ী দ্বিতীয় রাউন্ডে উঠবে। তবে প্রথম রাউন্ডের খেলা ড্র থাকলে প্লে-অফ ম্যাচের মাধ্যমে দ্বিতীয় রাউন্ডে ওঠা নির্ধারিত হবে।