বায়ার্নের আরেকটি বড় জয়
জয়ের ধারা ধরে রেখে জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগায় শিরোপা ধরে রাখার পথে আরেকধাপ এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ। রবের্ত লেভানদোভস্কির জোড়া গোলে ভার্ডার ব্রেমেনকে ৪-০ গোলে হারিয়েছে প্রতিযোগিতার সফলতম দলটি।
গত বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেৎস্ককে ৭-০ গোলে উড়িয়ে দেয় বায়ার্ন।
