রাশিয়া বিশ্বকাপেও জার্মানির কোচ লুভ
বিশ্বকাপ জয়ী কোচ ইওয়াখিম লুভের সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে জার্মানি।
এবারের ফিফা বর্ষসেরা কোচ লুভের অধীনে গত বছর চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় জার্মানি।
২০০৬ সালে ইয়ুর্গেন ক্লিন্সমানের জায়গায় দায়িত্ব নেন লুভ। আট বছর পর ব্রাজিল বিশ্বকাপেই প্রথম শিরোপা জেতেন তিনি।
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে অবশ্য সময়টা ভালো যাচ্ছে না লুভের দলের। আগামী বছর ফ্রান্সে হতে যাওয়া ইউরোর বাছাইপর্বের 'ডি' গ্রুপে পোল্যান্ডের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে জার্মানি।
