রাউলকে ছাড়িয়ে রোনালদোর গোলের রেকর্ড
শালকের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দারুণ একটি রেকর্ড গড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ইউরোপীয় ক্লাব ফুটবলে সব প্রতিযোগিতা মিলে সর্বোচ্চ গোলদাতা এখন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
মঙ্গলবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ৪-৩ গোলে হারলেও প্রতিপক্ষের উজ্জ্বল ছিলেন রোনালদো। সেরা ষোলোর দ্বিতীয় পর্বের ম্যাচটিতে দুবার পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরাতে গোল দুটি করেন তিনি। আর এতেই ছাড়িয়ে যান ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় আগের সর্বোচ্চ গোলদাতা রাউল গনসালেসকে।
রিয়াল ও শালকের সাবেক তারকা গনসালেস ২০১১-১২ মৌসুমে ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালে রেকর্ডটি গড়েছিলেন।
