২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপের সেমিতে আর্সেনাল

ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপের সেমি-ফাইনালে উঠেছে আর্সেনাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 05:53 PM

Updated : 12 Oct 2022, 03:24 PM

সোমবার রাতে ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে স্বাগতিকদের ২-১ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা।

২৫তম মিনিটে নাচো মনরিয়ালের গোলে এগিয়ে যায় আর্সেনাল। তবে চার মিনিট পরেই গোলটি শোধ দেন ওয়েইন রুনি। এরপর ৬১তম মিনিটে আর্সেনালের জয়সূচক গোলটি করেন চোট কাটিয়ে ফেরা ড্যানি ওয়েলবেক।

ইউনাইটেডের হারের রাতে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আনহেল দি মারিয়াকে। দ্রুত দুটি হলুদ কার্ড পেয়ে লাল কার্ড দেখতে হয় তাকে। প্রথম হলুদ কার্ড তিনি দেখেন ডাইভ দেওয়ার জন্য; দ্বিতীয়টি দেখেন রেফারির জামা টানার কারণে।