২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই আর্জেন্টাইনের গোলে হার এড়াল ইন্টার

দুই গোলে পিছিয়ে পড়েও দুই আর্জেন্টাইনের নৈপুণ্যে নাপোলির কাছে হার এড়িয়েছে ইন্টার মিলান। দ্বিতীয়ার্ধে দারুণ লড়াইয়ের পর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 03:42 PM

Updated : 12 Oct 2022, 03:24 PM

নাপোলির মাঠে রোববার রাতে হওয়া ম্যাচের ৪টি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ৫১তম মিনিটে স্লোভাকিয়ার মিডফিল্ডার মারেক হামসিক এবং ৬৩তম মিনিটে আর্জেন্টিনার স্ট্রাইকার গনসালো হিগুয়াইনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় নাপোলি।

৭২তম মিনিটে ব্যবধান কমান আর্জেন্টিনার ফরোয়ার্ড রদ্রিগো পালাসিও। ৮৭তম মিনিটে ইন্টার মিলানকে সমতায় ফেরান তার স্বদেশি মাউরো ইকার্দি।

ড্র করলেও আপাতত তৃতীয় স্থান ধরে রেখেছে নাপোলি; ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৪৬। চতুর্থ স্থানে থাকা লাৎসিওর পয়েন্ট ৪৩, তবে একটি ম্যাচ কম খেলেছে তারা। ৩৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ইন্টার মিলান।  

২৫ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে সেরি আর শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন ইউভেন্তুস।