২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতলেতিকোর ফের হোঁচট

লা লিগার শিরোপা ধরে রাখার লড়াইয়ে ফের হোঁচট খেয়েছে আতলেতিকো মাদ্রিদ। ভালেন্সিয়ার সঙ্গে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছে দিয়েগো সিমেওনের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 01:58 PM

Updated : 12 Oct 2022, 03:24 PM

গত সপ্তাহে সেভিয়ার মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছিল আতলেতিকো।

রোববার রাতে ভিসেন্তে কালদেরনে ৩৩তম মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার তিয়াগোর সাহায্যে ১৮ গজ দূর থেকে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার কোকে।

৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো আতলেতিকোর, কিন্তু দুই গজ দূর থেকে তিয়াগোর শট পোস্টে লাগে।

এর আট মিনিট পরেই হেড করে ভালেন্সিয়াকে সমতায় ফেরান জার্মানির ডিফেন্ডার স্কোড্রান মুস্তাফি।

পয়েন্ট হারালেও এখনও তৃতীয় স্থান ধরে আছে আতলেতিকো; ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৫৫। চতুর্থ স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৫৪।

রোববার রায়ো ভায়েকানোকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে বার্সেলোনা। শনিবার আথলেতিক বিলবাওয়ের কাছে একমাত্র গোলে হারা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬১।