২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির দিনে সুয়ারেসেরও প্রশংসা

কোপা দেল রের ফাইনালে ওঠা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের পথ প্রশস্ত করা আর এবার লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করা- দুই সপ্তাহের মধ্যে এত অর্জন; লুইস এনরিকের কণ্ঠে তাই খুশির আমেজ। বার্সেলোনা কোচের বিশ্বাস, এতদিনের কঠিন পরিশ্রমের ফলই তারা পাচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 10:59 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

গত মাসের শেষ সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেরা ষোলোর প্রথম লেগে  ম্যানচেস্টার সিটির মাঠে ২-১ গোলে জেতে বার্সেলোনা। গত সপ্তাহে ভিয়ারিয়ালকে হারিয়ে (দুই লেগ মিলে ৬-২ ব্যবধানে) স্প্যানিশ কাপের ফাইনালে ওঠে মেসিরা। 
 
আর রোববার রায়ো ভায়েকানোকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করে বার্সেলোনা। কাম্প নউয়ে ভায়েকানোকে উড়িয়ে দেয়ার ম্যাচে হ্যাটট্রিক করে লা লিগায় সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড একার করে নেন মেসি। 
 
জোড়া গোল করেন পুরো ম্যাচে দুর্দান্ত খেলা সুয়ারেস। এই নিয়ে টানা ৪ ম্যাচে গোল করলেন তিনি। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে উরুগুয়ের এই স্ট্রাইকারের দারুণ প্রশংসা করেন এনরিকে। 
 
"লুইস সুয়ারেস দলকে অনেক, অনেক দিচ্ছে।"
 
২৬ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৬২, দ্বিতীয় স্থানে নেমে যাওয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬১।
 
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে ছাড়িয়ে শীর্ষে উঠলেও শিরোপা জিততে হলে সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে বার্সেলোনাকে। এনরিকেও তাই সতর্ক থাকতে চান। 
 
"যেখানে আমরা থাকতে চাই, সেখানেই আছি, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের উন্নতি করতে হবে এবং পারফরম্যান্সের মানের উন্নতি ধরে রাখতে হবে, যেন আমরা আরও অনেক ম্যাচ জিতি।"