২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোকে ধরেই ফেললেন মেসি

লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার 'পিচিচি ট্রফি' জেতার দৌড়ে ক্রিস্তিয়ানো রোনালদোকে ধরে ফেললেন লিওনেল মেসি। রায়ো ভায়েকানোর বিপক্ষে হ্যাটট্রিক করে গোলদাতাদের তালিকায় এতদিন একাই শীর্ষে থাকা রিয়াল ফরোয়ার্ডের পাশে বসেছেন বার্সেলোনার এই তারকা। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 09:06 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

এবারের লিগে রোনালদো ও মেসির গোল এখন ৩০টি করে। ১৭ গোল নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন নেইমার।

মৌসুমের শুরু থেকে প্রতিপক্ষের গোলমুখে ক্রিস্তিয়ানো রোনালদো এতটাই দুর্দান্ত ছিলেন যে অনেক পেছনে পড়ে যান মেসি-নেইমাররা। কিন্তু ২০১৫ সালের শুরু থেকে ফর্ম হারিয়ে বসেন পর্তুগিজ ফরোয়ার্ড। অন্যদিকে বার্সেলেনার আক্রমণাত্মক ফুটবলে একের পর এক গোল পাচ্ছিলেন মেসি।

রোনালদোকে ছুঁয়ে ফেলে আবারও লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইটা দারুণ জমিয়ে তুললেন মেসি।

রোববার ভায়েকানোকে ৬-১ গোলে উড়িয়ে দেয়ার ম্যাচে একটি রেকর্ডও গড়েন মেসি। লা লিগার ইতিহাসে সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ডটা নিজের করে নেন টানা চারবারের বর্ষসেরা তারকা, এখানে মেসির হ্যাটট্রিক ২৪টি।

২৩ হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে এতদিন যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন মেসি।

আর এই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করে বার্সেলোনা। ২৬ ম্যাচ শেষে কাতালুনিয়া দলটির পয়েন্ট ৬২। এক পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল।