২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে মোহামেডান

ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ফেডারেশন কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 10:07 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপ-৪-এর চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। আর দুই ড্রয়ে পাওয়া দুই পয়েন্টের সুবাদে গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ আটে উঠেছে ব্রাদার্স।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান ও ব্রাদার্সের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ৫৯তম মিনিটে অগাস্টিন ওয়ালসনের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। ছয় মিনিট পর মোহামেডানকে সমতায় ফেরান তৌহিদুল আলম সবুজ।

রহমতগঞ্জের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে এবারের ফেডারেশন কাপ শুরু করে মোহামেডান। আর নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ১-১ গোলের ড্র করে ব্রাদার্স।

দুই ম্যাচে এক ড্রয়ে পাওয়া এক পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে ছিটকে গেছে রহমতগঞ্জ।