২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন জিয়া

ঢাকায় শহীদ শেখ মনি মেমোরিয়াল আন্তর্জাতিক রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন মোহামেডানের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 07:49 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

শেষ রাউন্ডের খেলায় শুক্রবার ভারতের দেবরাজ চ্যাটার্জির সঙ্গে ড্র করেন জিয়া। ৯ খেলায় ৮ পয়েন্ট নিয়ে এই আসরে সেরা হন তিনি।

সাড়ে ৭ পয়েন্ট করে পাওয়া তিনজনের স্থান নির্ধারণী হয় টাইব্রেকিং পদ্ধতিতে। এতে মোহামেডানের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন রানারআপ, তিতাস ক্লাবের দেবরাজ চ্যাটার্জ তৃতীয় ও লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ চতুর্থ স্থান পান।

জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে শুক্রবার নবম ও শেষ রাউন্ডের অন্যান্য খেলায় শাকিল সাইফের সঙ্গে ও শফিক রূপেসের সঙ্গে ড্র করেন।

বাংলাদেশ, নেপাল ও ভারতের ১৪০ জন খেলোয়াড় এ আসরে অংশ নেন।