২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেএমসিকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন শেখ জামাল

ফেডারেশন কাপে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে টিম বিজেএমসিকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রীড়া প্রতিবেদক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 07:25 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

এ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হয় আগেই শেষ আটে ওঠা বর্তমান চ্যাম্পিয়নদের। দুই জয়ে ৬ পয়েন্ট পাওয়া শেখ জামাল নিজেদের প্রথম ম্যাচে ফেনী সকারকে ৪-১ গোলে হারিয়েছিল।

শেখ জামালের কাছে হারলেও এক জয়ে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হিসেবে কোয়ার্টার-ফাইনালে ওঠে বিজেএমসি। নিজেদের প্রথম ম্যাচে ফেনী সকারকে ৩-০ গোলে হারিয়েছিল তারা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার শেখ জামালের ওয়েডসন আনসেলমে দারুণ এক হ্যাটট্রিক করেন। এছাড়া সোহেল রানা, কেষ্ট কুমার বিশ্বাস, লিওনেল সেন্ট ও রুবেল মিয়া একটি করে গোল দেন।

শুরু থেকে আক্রমণাত্মক খেলা শেখ জামাল ২৪তম মিনিটে আনসেলমের গোলে এগিয়ে যায়। এরপর ৫১ ও ৫৮তম মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন এই স্ট্রাইকার।

প্রথমার্ধে দুই গোল খাওয়া বিজেএমসি দ্বিতীয়ার্ধে পাঁচ গোল হজম করে।