২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে দুইয়ে নেমে গেলেন সিদ্দিকুর

ভারতের নয়া দিল্লিতে হিরো ইন্ডিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় স্থানে নেমে গেছেন সিদ্দিকুর রহমান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 07:22 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

প্রথম রাউন্ডে পারের চেয়ে ৬ শট কম খেলে যৌথভাবে শীর্ষে ছিলেন ২০১৩ সালে এখানে এশিয়ান ট্যুরের দ্বিতীয় শিরোপা জেতা সিদ্দিকুর।

শুক্রবার দিল্লি গলফ ক্লাবে দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে ৩ শট খেলেন খেলেন সিদ্দিকুর। দুই রাউন্ড মিলে পারের চেয়ে মোট ৯ শট কম খেলেছেন বাংলাদেশের সেরা এই গলফার।

এ দিন মোট ৬টি বার্ডি (পারের চেয়ে এক শট কম) করেন সিদ্দিকুর। কিন্তু একটি ডাবল বোগি (পারের চেয়ে দুই শট বেশি) ও একটি বোগিও ( এক শট বেশি) করেন তিনি।

পারের চেয়ে মোট ১০ শট কম খেলে শীর্ষে আছেন ভারতে এস.এস.পি চৌরাশিয়া।