চেলসির বিপক্ষে চোটগ্রস্ত পিএসজি
আড়াই মাসের বিরতি শেষে আবারও মাঠে নামতে যাচ্ছে ইউরোপ সেরার প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। নকআউট পর্বের শুরুতেই চেলসি-পিএসজি বড় ম্যাচের উত্তেজনা পাচ্ছে ফুটবলপ্রেমীরা।
মঙ্গলবার পিএসজির মাঠে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় শুরু হবে ম্যাচটি। একই সময়ে সেরা ষোলোর প্রথম লেগে শাখতার দোনেৎস্কের মাঠে খেলবে বায়ার্ন মিউনিখ।
গত কয়েক মৌসুমে পিএসজি বড় দল হিসেবে উঠে আসলেও চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোতে তারা কখনই চেলসির বিপক্ষে ফেভারিটের তকমা পাইনি। চোট সমস্যার কারণে ফরাসি ক্লাবটির অবস্থা এবার আরও খারাপ।
গত শনিবার লিগে ক্যঁর বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে পিএসজি। আর তাদের পয়েন্ট হারানোর অন্যতম কারণ ছিল চোট সমস্যা; শেষ পর্যন্ত পিএসজি ৯ জন খেলোয়াড় নিয়ে মাঠ ছাড়ে।
