২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেডারেশন কাপে উড়ন্ত শুরু শেখ জামালের

ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখার মিশন দাপুটে জয় দিয়েই শুরু করেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। নিজেদের প্রথম ম্যাচে ফেনী সকারকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেয় নাসির হোসেনের দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 09:17 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার শেখ জামালের পক্ষে ডারবো ল্যান্ডিং, এমেকা ডারলিংটন, মামুনুল ইসলাম ও শাখাওয়াত রনি একটি করে গোল করেন। আর ফেনী সকারের একমাত্র গোলটি করেন সোহেল মিয়া।

শুরু থেকে ভালো খেললেও প্রথমার্ধের শেষ দিকে এসে প্রতিরোধ ভাঙে ফেনী সকারের। ৩৫তম মিনিটে মামুনুলের গোলে এগিয়ে যায় জামাল। এর ১০ মিনিট পর ল্যান্ডিংয়ের কাছ থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন ডার্লিংটন।

দ্বিতীয়ার্ধে সোহেলের গোলে ম্যাচে ফেরার আভাস দেয় ফেনী সকার, কিন্তু চ্যাম্পিয়নদের সঙ্গে পেরে ওঠেনি তারা। ৭৩তম মিনিটে রনি স্কোরলাইন ৩-১ করে দেয়ার পর শেখ জামালের চতুর্থ গোলটি করেন ল্যান্ডিং।

শুক্রবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টিম বিজেএমসির মুখোমুখি হবে শেখ জামাল।