২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির হ্যাটট্রিকের রেকর্ড

লা লিগার সর্বোচ্চ হ্যাটট্রিকে ক্রিস্তিয়ানো রোনালদোকে ছোঁয়ার দিনে আরও একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন লিওনেল মেসি। স্পেনের কোনো ক্লাবের হয়ে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 03:56 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

সব ধরণের প্রতিযোগিতা মিলে বার্সেলোনার জার্সিতে আর্জেন্টিনা অধিনায়ক ৩১বার এক ম্যাচে তিনটি করে গোল করলেন। এর আগে রেকর্ডটি একার ছিল আথলেতিক বিলবাওয়ের কিংবদন্তি তেলমো সাররার।

স্পেনের শীর্ষ লিগে মেসির এটা ২৩তম হ্যাটট্রিক। লা লিগায় তিনি ছুঁয়েছেন রোনালদোর রেকর্ড।

এই তিন গোলের সাহায্যে এই মৌসুমে লিগের সেরা গোলদাতা হওয়ার লড়াইটা আরও জমিয়ে তুললেন মেসি। এখানেও তার লড়াইটা ওই রোনালদোর সঙ্গেই। ২৮ গোল নিয়ে শীর্ষে আছেন রিয়াল ফরোয়ার্ড। ২ গোল কম নিয়ে তারপরেই আছেন আর্জেন্টিনা অধিনায়ক।

লা লিগার সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা আগেই নিজের করে নেয়া মেসির এই প্রতিযোগিতায় গোল সংখ্যা বেড়ে হলো ২৬৯। ম্যাচ-প্রতি তার গোলের গড় ০.৮৯।

পুরনো খবর:

মেসির হ্যাটট্রিকের দিনে নেইমার-সুয়ারেসের গোল
হ্যাটট্রিকের রেকর্ডে রোনালদোকে ছুঁলেন মেসি