ইউভেন্তুসকে আটকে দিল চেসেনা
আর্তুরো ভিদাল পেনাল্টি থেকে গোল করতে না পারার খেসারত দিতে হয়েছে ইউভেন্তুসকে। চেসেনার মাঠ থেকে ড্র নিয়ে ফিরতে হয়েছে সেরি আর পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটিকে।
রোববার প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ২-২ গোলে ড্র করে ইউভেন্তুস।
নিজেদের মাঠে ম্যাচের ১৭তম মিনিটেই এগিয়ে যায় চেসেনা। ১০ মিনিট পর ইউভেন্তুসকে ম্যাচে ফেরান আলভারো মোরাতা। ক্লাওদিও মার্সিসিওর গোলে প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে যায় ইউভেন্তুস।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ পায় লিগের শীর্ষে থাকা দলটি। পেনাল্টি পেয়েছিল তারা। তবে আর্তুরো ভিদালের নেয়া শটটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
৭০তম মিনিটে খেলায় সমতা আনে চেসেনা।
এই হারের পরও পয়েন্ট তালিকার শীর্ষে আছে ইউভেন্তুস। ২৩ ম্যাচে ৫৪ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা এএস রোমা আগের ম্যাচে পার্মার সঙ্গে গোলশূন্য ড্র করে, সমান ম্যাচে তাদের পয়েন্ট ৪৭।
আগের দিন পালের্মোকে ৩-১ গোলে হারানো নাপোলি ২৩ ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।
