২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডেও ব্যর্থ সিদ্দিকুর

মালয়েশিয়ার পর থাইল্যান্ড থেকেও হতাশা নিয়ে ফিরতে হচ্ছে সিদ্দিকুর রহমানকে। ট্রু থাইল্যান্ড ক্লাসিকের দ্বিতীয় রাউন্ড শেষেই ছিটকে পড়েছেন বাংলাদেশের প্রথম পেশাদার এই গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 09:04 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

দুই রাউন্ড শেষে পারের সমান শট খেলে যৌথভাবে ৯৪তম স্থানে থেকে কাট-এ বাদ পড়েন সিদ্দিকুর।

হুয়া হিনের ব্ল্যাক মাউন্টেইন গলফ ক্লাবে শুক্রবার প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে ৩ শট বেশি খেলেন তিনি।

প্রথম রাউন্ডে অবশ্য ভালোই খেলেছিলেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর; পারের চেয়ে ৩ শট কম খেলে যৌথভাবে ২০তম স্থানে ছিলেন তিনি।

এর আগে এই মাসের প্রথম সপ্তাহে মালয়েশিয়ার মেব্যাংক ওপেন থেকেও কাট-এ বাদ পড়েন সিদ্দিকুর।