গ্র্যান্ডমাস্টার্স দাবায় সেরা রাকিব
নয় খেলায় ৬ পয়েন্ট নিয়ে সিজেকেএস-প্রাইম গ্র্যান্ডমাস্টার্স দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল-রাকিব।
এমএ আজিজ স্টেডিয়ামের হল রুমে শুক্রবার নবম ও শেষ রাউন্ডের খেলার পর রাকিবের সমান পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে রানারআপ হন উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার ভাহিদভ তায়ির।
সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে ঢাকা মোহামেডানের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ তৃতীয় ও বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ চতুর্থ হন।
বাংলাদেশ, ভারত, পোল্যান্ড ও উজবেকিস্তান-এই চার দেশের তিন জন গ্র্যান্ডমাস্টার, চারজন আন্তর্জাতিক মাস্টার, একজন মহিলা গ্র্যান্ডমাস্টার ও দুইজন ফিদে মাস্টার এ আসরে অংশ নেন।
