মেসির পেছনে 'এক কোটি'
অন্যরকম এক মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা এক কোটি হয়েছে।
বিশেষ এই ব্যাপারটিকে স্মরণীয় করে রাখেন মেসি। ইনস্টাগ্রামে '১০ মিলিয়ন (এক কোটি)' লেখা একটি স্মারক জার্সি পরার ছবি দেন বার্সেলোনার তারকা ফুটবলার। ছবির নীচে একটি বার্তাও দেন তিনি।
"সবাইকে অনেক অনেক ধন্যবাদ।"
ইনস্টাগ্রামে সম্প্রতি মেসি তার নতুন উল্কির ছবিও দেন। প্রেমিকা আন্তোনেলা রোকুস্সোকে নিয়ে বেড়াতে গিয়ে ছবিগুলো তোলেন তিনি।
