রিয়ালই জিতবে লা লিগা: রোনালদো
নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে বড় ব্যবধানে হারের হতাশা থাকলেও ক্রিস্তিয়ানো রোনালদোর বিশ্বাস, মৌসুম শেষে আতলেতিকো মাদ্রিদের কাছ থেকে লিগ শিরোপা পুনরুদ্ধার করবে তার দল রিয়াল মাদ্রিদ।
গত শনিবার লা লিগায় প্রতিবেশী আতলেতিকোর মাঠে ৪-০ গোলে হেরে যায় রিয়াল। চার বছরের মধ্যে রিয়ালের এটাই সবচেয়ে বড় ব্যবধানের হার।
সবশেষ ছয়বারের মুখোমুখি লড়াইয়ে আতলেতিকোর কাছে চারটি ম্যাচে হারে রিয়াল; বাকি দুটি ড্র হয়। গত মাসে লা লিগা চ্যাম্পিয়নদের কাছে হেরেই কোপা দেল রে থেকে ছিটকে পড়ে রোনালদোরা।
