নতুন বছরে বায়ার্নের প্রথম জয়
নতুন বছরে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগায় স্টুটগার্টকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবার প্রতিপক্ষের মাঠে ৪১তম মিনিটে নেদারল্যান্ডসের ফরোয়ার্ড আরিয়েন রবেনের গোলে এগিয়ে যায় বায়ার্ন। ৫১তম মিনিটে অস্ট্রিয়ার ডিফেন্ডার ডাভিড আলাবার গোলে ব্যবধান দ্বিগুণ করেন পেপ গার্দিওলার দল।
এই জয়ে ২০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে বায়ার্নের শীর্ষস্থান আরও মজবুত হল।
বুন্দেসলিগায় দীর্ঘ ছুটির পর গত ৩১ জানুয়ারি মাঠে ফিরে ভলফসবুর্গের কাছে ৪-১ গোলে হারে বায়ার্ন। এরপর গত সপ্তাহে শালকের সঙ্গে ১-১ গোলে ড্র করে দলটি।
