২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোট পেয়ে মাঠের বাইরে রামোস

পায়ের পেশিতে (হ্যামস্ট্রিং) চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার সের্হিও রামোস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2015, 11:49 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

এই চোটের কারণে প্রায় ছয় সপ্তাহ রামোসকে মাঠের বাইরে থাকতে হতে পারে বলে শুক্রবার রিয়াল তাদের ওয়েবসাইটে জানায়।

এই কারণে আগামী শনিবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে পারবেন না রামোস। একই কারণে দলে নেই হামেস রদ্রিগেস ও ডিফেন্ডার পেপেও।

গত বুধবার সেভিয়ার বিপক্ষে লিগে ২-১ গোলে জেতা ম্যাচে পায়ে চোট পান স্পেনের ডিফেন্ডার রামোস।

২১ ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল।

সমান ম্যাচে ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা গতবারের চ্যাম্পিয়ন আতলেতিকোর পয়েন্ট ৪৭।