ব্রাজিলের কৌতিনিয়োকে নিয়ে নেইমারের উচ্ছ্বাস
ইংলিশ প্রিমিয়ার লিগে ফিলিপে কৌতিনিয়োর খেলা দেখে মুগ্ধ তার স্বদেশী নেইমার। বার্সেলোনা তারকার বিশ্বাস, লিভারপুলের এই ফরোয়ার্ড ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় তারকা হবেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোয় কৌতিনিয়োর ভালো খেলায় লিভারপুল ঘুরে দাঁড়িয়েছে।
বয়সভিত্তিক ফুটবলে ব্রাজিল দলে কৌতিনিয়োর সঙ্গে খেলেন নেইমার। কাছ থেকে দেখেছেন বলেই নেইমার বিশ্বাস করেন, কৌতিনিয়ো আরো জাদু দেখাতে পারেন।
কৌতিনিয়োকে নিয়ে নেইমারের উচ্ছ্বাসের বিষয়টি জানায় লিভারপুলের ওয়েবসাইট।
"সে ইংল্যান্ডে তারকা খেলোয়াড় হতে পারে। আমি মনে করি, এই মৌসুমে ইংল্যান্ডে সবাই দেখছে সে কতটা প্রতিভাবান এবং আমার মনে হয়, তার আরো অনেক কিছু দেখানোর আছে।”
"তার পায়ে বল থাকলে সে বিষয়টি তার মতো করে সবকিছু করতে পারে। অন্য খেলোয়াড়ের জন্যও সে কিছু করতে পারে। সে খুব বিশেষ খেলোয়াড়।”
কৌতিনিয়ো ভবিষ্যতে জাতীয় দলে বড় ভূমিকা রাখবেন বলেই মনে করেন এই মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার।
