২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় দ্বিতীয় রাউন্ড থেকে বাদ সিদ্দিকুর

মালয়েশিয়ায় মেব্যাংক ওপেন গলফে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন সিদ্দিকুর রহমান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2015, 09:50 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

কুয়ালালামপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব শুক্রবার দ্বিতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ৩ শট বেশি খেলে যৌথভাবে ৭৫তম হন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর। ‘কাট’ এর নিচে থাকায় পরের রাউন্ডে আর উঠতে পারেননি তিনি।

প্রথম ৭৪ জন দ্বিতীয় রাউন্ড পার হয়ে তৃতীয় রাউন্ডে উঠেছে।

বৃহস্পতিবার কোর্সে প্রথম রাউন্ডে নির্ধারিত পারের চেয়ে পাঁচ শট বেশি খেলেন সিদ্দিকুর। প্রথম দিন শেষে যৌথভাবে ১২১তম স্থানে ছিলেন তিনি।

দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে ২ শট কম খেললেও তৃতীয় রাউন্ডে ওঠার মতো স্কোর তুলতে পারেননি বাংলাদেশের প্রথম পেশাদার গলফার।