মেসির সঙ্গে বোঝাপড়া নিয়ে খুশি নেইমার
গোলের পর গোল করে যাচ্ছেন লিওনেল মেসি আর নেইমার। প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসাচ্ছে বার্সেলোনা। নেইমার মনে করেন, মেসির সঙ্গে তার ভালো বোঝাপড়ার জন্যই এটা সম্ভব হচ্ছে।
গত মৌসুমে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেন নেইমার। বার্সেলোনায় প্রথম মৌসুমে সব মিলিয়ে ১৫টি গোল করেছিলেন তিনি। তবে এবার ২৬ ম্যাচ খেলেই ২২টি গোল করে ফেলেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।
মেসি নেইমারের চেয়েও এগিয়ে। এ মৌসুমে এখন পর্যন্ত ৩২টি গোল করেন আর্জেন্টিনার তারকা।
২০১৪-১৫ মৌসুমে নিজের উন্নতিতে নিজেই খুশি নেইমার।
“খুব আনন্দ অনুভব করছি আমি। লিওর (মেসি) পাশে খেলাটা সহজ এবং সে আমার একজন নায়ক। মাঠে আমাদের বোঝাপড়াটা ক্রমেই ভালো হচ্ছে।”
