২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় সিদ্দিকুরের বাজে সূচনা

মেব্যাংক ওপেন গলফে বাজে সূচনা করেছেন সিদ্দিকুর রহমান। প্রথম দিন শেষে যৌথভাবে ১২১তম স্থানে আছেন বাংলাদেশের প্রথম পেশাদার এই গলফার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 08:42 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

বৃহস্পতিবার কুয়ালালামপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব কোর্সে প্রথম রাউন্ডে নির্ধারিত পারের চেয়ে পাঁচ শট বেশি খেলেন সিদ্দিকুর।

দ্বিতীয় ও তৃতীয় হোলে বার্ডি (পারের চেয়ে এক শট কম খেলা) করেছিলেন সিদ্দিকুর, কিন্তু সাতটি বোগিও (পারের চেয়ে এক শট বেশি খেলা) করেন বাংলাদেশের সেরা এই গলফার।

চোট কাটিয়ে ফেরার পর সিদ্দিকুর ২০১৫ সাল শুরু করেন জেমকন প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে। এরপর সামিট ওপেনের শিরোপাও জয় করেন তিনি।

মালয়েশিয়ার এ আসরে প্রথম রাউন্ড শেষে শীর্ষে রয়েছেন লি ওয়েস্টউড। নির্ধারিত পারের চেয়ে ছয় শট কম খেলেছেন ইংল্যান্ডের এই গলফার।