কাতার এয়ারওয়েজের সঙ্গে 'ছুটিতে' মেসি-নেইমাররা
লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেসদের নিয়ে নতুন একটি বিজ্ঞাপন করেছে কাতার এয়ারওয়েজ। বিজ্ঞাপনটিতে বার্সেলোনার আক্রমণভাগের তারকাদের বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে দেখা যায়।
ওই তিন তারকার সঙ্গে বিজ্ঞাপনে আরও আছেন বার্সেলোনার মাঝ মাঠের তারকা আন্দ্রেস ইনিয়েস্তা ও রক্ষণের জেরার্দ পিকে।
বার্সেলোনার পৃষ্ঠপোষক কাতার এয়ারওয়েজের ৬২ সেকেন্ডের বিজ্ঞাপনের শুরুতে মেসি-নেইমারদের বিমানবন্দরের ভেতরে হেঁটে যেতে দেখা যায়।
পরের দৃশ্যে সুয়ারেসকে ওয়েস্টার্ন পোশাকে ঘোড়ার পিঠে বসে 'ফুটবল খেলতে' দেখা যায়।
