২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিগুয়াইনের নৈপুণ্যে সেমিতে নাপোলি

গনসালো হিগুয়াইনের নৈপুণ্যে ইন্টার মিলানকে হারিয়ে ইতালিয়ান কাপের সেমি-ফাইনালে উঠেছে নাপোলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 04:34 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

বুধবার রাতে শেষ আটের ম্যাচটি ১-০ গোলে জেতে নাপোলি। সব ধরণের প্রতিযোগিতা মিলে ইন্টারের এটা টানা তৃতীয় হার।

ম্যাচের একমাত্র গোলটি করেন হিগুয়াইন। ঘরের মাঠে যোগ করা সময়ে অতিথিদের রক্ষণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোলটি করেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার।

পুরো ম্যাচে ভালো খেলে শেষ সময়ে অমন বাজে একটা গোল খেয়ে হেরে গিয়ে বেজায় চটেছেন ইন্টারের কোচ রবের্তো মানচিনি। নিজের খেলোয়াড়দের ‘ভীতু’ বলে সমালোচনা করেন তিনি।

দুই লেগের সেমি-ফাইনালে লাৎসিওর বিপক্ষে খেলবে নাপোলি।