২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোকে হারিয়ে ফাইনালে কোত দি ভোয়া

ডিআর কঙ্গোকে হারিয়ে আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে উঠেছে কোত দি ভোয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 03:04 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

বুধবার রাতে প্রথম সেমি-ফাইনালে ৩-১ গোলে জিতেছে আইভরি কোস্ট নামে পরিচিত দেশটি। এই জয়ে ৯ বছরের মধ্যে তৃতীয়বারের মতো ফাইনালে উঠলো ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা।

২০তম মিনিটে ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার ইয়াইয়া তুরের ২০ গজ দূর থেকে করা গোলে এগিয়ে যায় কোত দি ভোয়া। চার মিনিট পরেই পেনাল্টি থেকে গোলটি শোধ করে দেন ফরোয়ার্ড দিউমেরেচি মোবোকানি। ৪১তম মিনিটে রোমার ফরোয়ার্ড জারভিনিয়োর হেডে ফের এগিয়ে যায় কোত দি ভোয়া। আর ৬৮তম মিনিটে উইলফ্রেদ কানোনের গোলে জয় নিশ্চিত হয় পশ্চিম আফ্রিকার দেশটি। ফাইনালে কোত দি ভোয়া খেলবে দ্বিতীয় সেমি-ফাইনালে ঘানা ও বিষুবীয় গিনির মধ্যে বিজয়ীর সঙ্গে।