২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেফারি নিষিদ্ধ!

বাজেভাবে ম্যাচ পরিচালনোর জন্য আফ্রিকান নেশনস কাপের এক রেফারিকে নিষিদ্ধ করেছে মহাদেশটির ফুটবল কনফেডারেশনস (সিএএফ)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 10:55 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

আফ্রিকান নেশনস কাপের কোয়ার্টার-ফাইনালে তিউনিসিয়া ও বিষুবীয় গিনির ম্যাচটিতে রেফারি জান্দ্রেপ্রসাদ সিচুর্ন খেলোয়াড়দের সঠিকভাবে সামাল দিতে পারেননি বলে জানায় সিএএফ।

ম্যাচের যোগ করা সময়ে সিচুর্ন বিষুবীয় গিনিকে একটি পেনাল্টি দেন। এই পেনাল্টি থেকে গোলেই ম্যাচটি ২-১ ব্যবধানে জেতে তারা।

ম্যাচ শেষে তিউনিসার কর্মকর্তারা রেফারির মুখোমুখি হন। এই কারণে তাদের ফেডারেশনকে ৫০ হাজার ডলার জরিমানা করে সিএএফ। সঙ্গে রেফারিকেও শাস্তি দিতে ছাড়েনি তারা।