শালকেতে আটকে গেল বায়ার্ন
বুন্দেসলিগায় শালকে জিরো ফোরের সঙ্গে ড্র করার পরও দ্বিতীয় স্থানে থাকা ভলফসবুর্গের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে থেকেই শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ।
বায়ার্নের জন্য রাতটিকে আরও বাজে করে দেয় জেরোম বোয়াটেংয়ের লাল কার্ড দেখা। তবে এর জন্য শালকের পাওয়া পেনাল্টিটি রুখে দিয়ে দলকে রক্ষা করেন গোলরক্ষক মানুয়েল নয়ার।
এই ড্রয়ের পরও শীর্ষেই আছে বায়ার্ন। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট তাদের। বায়ার্নকে গত শুক্রবার ৪-১ গোলে হারানো ভলফ্সবুর্গ ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
