২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যামব্রিজকে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে ইউনাইটেড

ক্যামব্রিজ ইউনাইটেডের কাছে আর লজ্জায় পড়তে হয়নি ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেডকে। নিজেদের মাঠে ইংলিশ ফুটবলের চতুর্থ সারির দলটিকে ৩-০ গোলে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে লুইস ফন গালের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 10:38 AM

Updated : 12 Oct 2022, 03:15 PM

এফএ কাপের চতুর্থ রাউন্ডের প্রথম পর্বে দুর্বল দলটির সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ইউনাইটেড।

এর আগে গত অগাস্টে লিগ কাপে তৃতীয় সারির দল এমকে ডনসের কাছে ৪-০ গোলে হারের লজ্জা পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড।

মঙ্গলবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডের সহজ জয়ে গোল করেন হুয়ান মাতা, মার্কোস রোহে ও জেমস উইলসন।

পঞ্চম রাউন্ডে তৃতীয় সারির দল প্রেস্টন নর্থ এন্ডের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড।