ফিফায় ব্লাটারের ৩ প্রতিদ্বন্দ্বী
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতির পদ টিকিয়ে রাখতে জেপ ব্লাটারকে আগামী নির্বাচনে তিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই করতে হবে।
পঞ্চম মেয়াদে ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধানের পদে থাকতে হলে পর্তুগালের সাবেক তারকা ফুটবলার লুইস ফিগো, জর্ডানের যুবরাজ আলি এবং হল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান মাইকেল ফন প্রাগকে হারাতে হবে ব্লাটারের।
সংস্থা প্রধানের নির্বাচনের জন্য ব্লাটারসহ এই চারজনের নাম সোমবার জানানো হয়। তবে সংস্থাটির 'এথিকস' কমিটির যাচাই বাছাইয়ের পর তাদের মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে ফিফা তাদের বিজ্ঞপ্তিতে জানায়।
১৯৯৮ সাল থেকে ফিফা সভাপতির পদে আছেন ব্লাটার।
