বিজ্ঞাপনে ‘বেকায়দায়’ মেসি
এর আগেও অনেক টিভি বিজ্ঞাপন করেছেন লিওনেল মেসি; কিন্তু এবারেরটা হয়তো একটু ভিন্নই ছিল। মেসির মাথা ঢুকিয়ে দেয়া হয়েছিল ‘অস্বাভাবিক’ এক বাক্সে যেখানে গরম, ঠাণ্ডা, আর্দ্র, শুষ্ক - একের পর চরম আবহাওয়ার মুখোমুখি হতে হয়েছে তাকে।
জিলেটের রেজরের নতুন বিজ্ঞাপনে এমনই অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হতে হয় বার্সেলোনার এই তারকাকে।
বিজ্ঞাপনটির শুরুতেই দেখা যায়, মেসির মাথার ওপর একটি চার কোণা বাক্স নেমে আসে। তারপরই বাক্সের মধ্যে সূর্যের তাপ, আদ্রতা, বৃষ্টি, ঝড়ো বাতাস, ঠাণ্ডা, তুষারপাত, ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি একের পর এক আসতে থাকে। মুখে ঘাসের আঘাতও সইতে হয় তাকে।
এতসব বৈরি আবহাওয়ার মধ্যে দিয়ে যাওয়ার পরও বিজ্ঞাপনের শেষে জিলেটের রেজর দিয়ে শেভ করার পর মেসিকে হাসতে দেখা যায়।
