শারাপোভা, নাদালের কষ্টের জয়
কষ্টার্জিত জয় নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন মারিয়া শারাপোভা ও রাফায়েল নাদাল। তবে দ্বিতীয় রাউন্ডে সহজ জয়ই পেয়েছেন অন্য দুই টেনিস তারকা রজার ফেদেরার ও অ্যান্ডি মারে।
বুধবার মেলবোর্ন পার্কে শারাপোভা র্যাঙ্কিংয়ের ১৫০ নম্বরে থাকা রাশিয়ার খেলোয়াড় আলেক্সান্দ্রা পানোভাকে লড়াই করে ৬-১, ৪-৬, ৭-৫ গেমে হারান।
পুরুষদের সাবেক এক নম্বর খেলোয়াড় নাদাল যুক্তরাষ্ট্রের খেলোয়াড় টিম স্মিজ্যাকের বিপক্ষে জেতেন ৬-২, ৩-৬, ৬-৭, ৬-৩, ৭-৫ গেমে।
ব্রিটিশ তারকা মারে ৬-১, ৬-৩, ৬-২ গেমে হারান অস্ট্রেলিয়ার মারিনকো মাতোসেভিচকে। আর ফেদেরারের ৩-৬, ৬-৩, ৬-২, ৬-২ গেমের জয়টি ইতালির সিমোনে বোলেল্লির বিপক্ষে।
পুরুষ এককে তারকাদের মধ্যে জয় পান ইতালির আন্দ্রেয়াস সেপ্পি, চেক প্রজাতন্ত্রের তমাস বার্দিচ।
মেয়েদের এককে তারকাদের মধ্যে জয় পান ইতালির সারা এররানি, কানাডার ইউজেনি বুশার্ড ও রাশিয়ার একাতেরিনা মাকারোভা।
