২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ান ওপেনে সেরেনা, জোকোভিচের জয়

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় দিনে প্রত্যাশিত সহজ জয় পেয়েছেন পুরুষ ও মহিলা এককের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ ও সেরেনা উইলিয়ামস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 08:02 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

মঙ্গলবার সার্বিয়ার তারকা জোকোভিচ ৬-৩, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন স্লোভেনিয়ার আলিয়াজ বেদেনেকে। আর যুক্তরাষ্ট্রের সেরেনা ৬-০, ৬-৪ গেমে বেলজিয়ামের অ্যালিসন ফন আইতফাঙ্ককে হারিয়েছেন। এছাড়া সহজেই জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কা। পুরুষ এককে আরও জিতেছেন নবম বাছাই স্পেনের দাভিদ ফেরার। মেয়েদের এককে দুইবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কাও পরের রাউন্ডে উঠেছেন।