প্রথম রাউন্ডেই অঘটনের শিকার ইভানোভিচ
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিনেই অঘটনের শিকার হয়েছেন মেয়েদের সাবেক এক নম্বর তারকা সার্বিয়ার আনা ইভানোভিচ।
সোমবার প্রথম রাউন্ডের ম্যাচে চেক প্রজাতন্ত্রের লুসিয়া হ্রাদেকার কাছে ১-৬, ৬-৩, ৬-২ গেমে হারেন পঞ্চম বাছাই ইভানোভিচ।
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের প্রথম দিন আর কোনো অঘটন ঘটেনি। দ্বিতীয় রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই রুশ তারকা মারিয়া শারাপোভা এবং তৃতীয় বাছাই রোমানিয়ার সিমোনা হালেপ।
আর পুরুষ এককের প্রথম রাউন্ডে জিতেছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী রজার ফেদেরার এবং ১৪টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ী রাফায়েল নাদাল।
