ইরিনার সঙ্গে ছাড়াছাড়ি রোনালদোর
প্রেমিকা ইরিনা শায়াকের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর। নিউ ইয়র্ক পোস্ট পত্রিকাকে রুশ মডেল ইরিনার প্রতিনিধি বিষয়টি জানিয়েছেন।
ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণার অনুষ্ঠানে রোনালদোর সঙ্গে জুরিখে যাননি ইরিনা। তখন থেকেই গুঞ্জন ওঠে, দুই জগতের এই দুই তারকার প্রায় পাঁচ বছরের সম্পর্ক ভেঙে গেছে।
এই গুঞ্জনের প্রতিক্রিয়ায় তখন ইরিনার জনসংযোগ কোম্পানি জানিয়েছিল, ব্যস্ততার জন্য জুরিখে যেতে পারেননি এই সুপার মডেল। এখন নিউ ইয়র্ক পোস্ট পত্রিকায় তার প্রতিনিধি ছাড়াছাড়ির খবরটি দেন।
