২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউভেন্তুসকে ছোঁয়ার সুযোগ হারাল রোমা

সেরি আতে পালের্মোর সঙ্গে ১-১ গোলে ড্র করে শীর্ষে থাকা ইউভেন্তুসকে ছোঁয়ার সুযোগ হারিয়েছে এএস রোমা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 03:51 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

শনিবার নিজেদের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় পালের্মো। ৫৪তম মিনিটে রোমাকে সমতায় ফেরান মাত্তিয়া দেস্ত্রো।

এই ড্রয়ের পর ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট রোমার। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা ইউভেন্তুসের পয়েন্ট ৪৩।

একই দিনে এম্পোলির সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইন্টার মিলান। ১৯ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে আছে তারা।