২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল থেকে ছাড়া পেলেন আলি

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মুষ্টিযোদ্ধা কিংবদন্তি মুহাম্মদ আলি। শুক্রবার আলির হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার বিষয়টি জানিয়েছেন তার পরিবারের এক মুখপাত্র।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 06:57 PM

Updated : 25 Apr 2022, 12:54 PM

মূত্র সংক্রান্ত সংক্রমণের চিকিৎসায় দুই সপ্তাহ হাসপাতালে থাকার পর আলি এ মাসের শুরুর দিকে বাড়ি ফিরে গিয়েছিলেন। আলিকে কোন হাসপাতালে আনা হয়েছিল তা গোপন রেখে তার পরিবারের মুখপাত্র বব গানেল জানান, চিকিৎসার জন্যই আবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৭২ বছর বয়সী আলিকে।

শনিবার আলির ৭৩তম জন্মবার্ষিকী। এর আগে হাসপাতাল থেকে বাড়ি যেতে পেরে তিনি খুব খুশি বলে জানান গানেল।

"তিনি বাড়িতে আছেন এবং বিশ্রাম নিচ্ছেন। হাসপাতাল থেকে বেরোতে পেরে তিনি খুশি।"

মুষ্টিযুদ্ধ থেকে অবসর নেয়ার তিন বছর পর ১৯৮৪ সালে আলি পারকিনসনস রোগে আক্রান্ত হন।

গত সেপ্টেম্বরে ‘মুহাম্মাদ আলি হিউমেনিট্যারিয়ান অ্যাওয়ার্ড’ নিতে জন্মশহর লুইসভিলে শেষ বারের মতো জনসমক্ষে এসেছিলেন আলি।