২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ২৫তম হলেন জিয়া

পরশনাথ ওপেন গ্র্যান্ডমাস্টার্স দাবায় প্রত্যাশিত ফল পাননি জিয়াউর রহমান। ভারতের এই আসরে ২৫তম হয়েছেন বাংলাদেশের এই গ্র্যান্ডমাস্টার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 11:49 AM

Updated : 25 Apr 2022, 12:54 PM

দশম ও শেষ রাউন্ডের খেলায় ভারতের আন্তর্জাতিক মাস্টার স্বপ্নীল এস ধোপাডের সঙ্গে ড্র করে ১০ খেলায় ৬.৫ পয়েন্ট নিয়ে ২৫তম হন জিয়া।

৮ পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে চ্যাম্পিয়ন হন ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার আন্দ্রেই ব্যারি পোলেতস।

নয়া দিল্লিতে ত্রয়োদশ পরশনাথ ওপেন গ্র্যান্ডমাস্টার্স দাবায় এবার ১৮টি দেশের ২২ জন গ্র্যান্ডমাস্টার ও ৩ জন মহিলা গ্র্যান্ডমাস্টার অংশ নেন।