২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি লিগে জাপানের কাছে হার বাংলাদেশের

সিঙ্গাপুরে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ৫-১ ব্যবধানে হেরেছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 11:05 AM

Updated : 12 Oct 2022, 03:11 PM

শনিবার সকালে পুল ‘বি’ -এর ম্যাচে দ্বিতীয় মিনিটেই মিয়াজাকি সুনিয়ার গোলে এগিয়ে যায় জাপান।

একাদশ মিনিটে কাইয়ুকাওয়া কোজির গোলে ব্যবধান দ্বিগুণ করে জাপান। একাদশ, অষ্টাদশ ও ২২তম মিনিটে গোলে করে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। ৪৪তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন সুনিয়া।

মামুনুর রহমান চয়নের ৪৪তম মিনিটের গোলে কিছুটা সান্ত্বনা পায় বাংলাদেশ।

রোববার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে বাংলাদেশ।