আবারও হাসপাতালে আলি
আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন মুষ্টিযোদ্ধা কিংবদন্তি মুহাম্মাদ আলি। অবশ্য তার মুখপাত্র জানিয়েছেন, তিনবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নের অবস্থা স্থিতিশীল আছে।
বিবিসি জানায়, মূত্র সংক্রান্ত সংক্রামণের চিকিৎসার জন্যই আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭২ বছর বয়সী আলিকে।
আলির পারিবারিক মুখপাত্র বব গানেল জানান, আলির অবস্থা স্থিতিশীল।
আলিকে কোন হাসপাতালে আনা হয়েছে তা গোপন রাখা হয়েছে।
মুষ্টিযুদ্ধ থেকে অবসর নেয়ার তিন বছর পর ১৯৮৪ সালে আলি পারকিনসনস রোগে আক্রান্ত হন।
গত সেপ্টেম্বরে ‘মুহাম্মাদ আলি হিউমেনিট্যারিয়ান অ্যাওয়ার্ড’ নিতে জন্মশহর লুইসভিলে শেষ বারের মতো জনসমক্ষে এসেছিলেন আলি।
