২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলের পাশে রিয়াল সমর্থকদের চান রোনালদো

রিয়াল মাদ্রিদের সমর্থকদের বেলের প্রতি ভালো আচরণ করতে আহবান জানিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 05:13 PM

Updated : 12 Oct 2022, 03:10 PM

পুরনো খবর:

‘স্বার্থপর’ বেলের ওপর খেপেছেন রোনালদো

শনিবার এসপানিওলের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে একবার পেনাল্টি বক্সে রোনালদো খুব ভালো অবস্থানে থাকলেও বেল তাকে পাস না দিয়ে নিজেই শট নেন। বেল যে শটটি নেন, সেটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়। রোনালদো তখনই এর ক্রুদ্ধ প্রতিক্রিয়া দেখান। এরপর রিয়ালের সমর্থকরা বেলকে 'দুয়ো' দেন।

রোনালদোই এখন রিয়াল মাদ্রিদের সমর্থকদের বিষয়টি ভুলে যেতে বলেন।

"কখনো কখনো আমিও ভুল করি। এটা কাজের অংশ এবং ফুটবলের অংশ। আমি মনে করি, তার সঙ্গে সবাই ভালো আচরণ করবে এবং তাদের তাই করা উচিৎ।"

এসপানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-০ ব্যবধানের জয়ে ফ্রি-কিক থেকে অসাধারণ একটি গোল করেন বেল।