নয়ার না পাওয়ায় হতাশ জার্মানরা
মানুয়েল নয়ার ফিফা ব্যালন ডি’অরের পুরস্কার না জেতায় খুব হতাশ হয়েছেন জার্মানরা।
সোমবার লিওনেল মেসি আর নয়ারকে পেছনে ফেলে বর্ষসেরার পুরস্কার জেতেন ক্রিস্তিয়ানো রোনালদো।
আরাধ্য পুরস্কারটি নিজের করে নিতে রোনালদো পেয়েছেন মোট ৩৭.৬৬ শতাংশ ভোট। ১৫.৭৬ শতাংশ ভোট পেয়ে মেসি হন দ্বিতীয়। আর বিশ্বকাপ জয়ী জার্মানি দলের গোলরক্ষক নয়ার ১৫.৭২ শতাংশ ভোট পান।
ফিফা-ব্যালন ডি’অরের এই ফল মেনে নিতে পারছেন না জার্মানিকে বিশ্বকাপ জেতানো কোচ ইওয়াখিম লুভ। তাই নিজে বর্ষসেরা কোচ হওয়ার পরও তিনি হতাশ।
“মানুয়েলের জন্য আমি কিছুটা হতাশ। কারণ, বিশ্বকাপে মানুয়েল একেবারে ভিন্ন রকম গোলকিপিং দেখিয়েছে এবং এমনটা এর আগে কখনো ঘটেনি।”
জার্মানিকে বিশ্বকাপ জেতানো সাবেক অধিনায়ক ফ্রাঞ্জ বেকেনবাওয়ারও কাছে নয়ারের ফিফা-ব্যালন ডি’অর না জেতটা মানতে পারছেন না।
“আমার মনে হয়, এটা অন্যায্য।”
ফিফার সদস্য দেশগুলোর অধিনায়ক, কোচ আর ফ্রান্স ফুটবল সাময়িকীর নির্বাচিত সংবাদিকদের ভোটেই ফিফা ব্যালন ডি’অর পুরস্কার দেয়া হয়।
