২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাপোলিতে জয় খরা কাটাল ইউভেন্তুস

২০০০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত পাঁচবার সেরি আর মুকুট জয় করেছে ইউভেন্তুস। কিন্তু ১৫ বছরের মধ্যে নাপোলির মাঠে এই প্রথম জয় পেয়েছে সেরি আর পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 01:10 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

রোববার নাপোলির মাঠে ইউভেন্তুসের জয়টি ৩-১ গোলের।

ফরাসি মিডফিল্ডার পল পগবার অসাধারণ এক ভলিতে ২৯তম মিনিটে এগিয়ে যায় ইউভেন্তুস। তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে নাপোলি।

৬৯তম মিনিটে ইউভেন্তুসকে আবার এগিয়ে দেন মার্তিন কাসেরেস। ৯০তম মিনিটে ব্যবধান ৩-১ করেন আর্তুরো ভিদাল।

এর আগে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও ফ্রান্সেসকো তত্তির জোড়া গোলে নিজেদের মাঠে লাৎসিওর বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে এএস রোমা।

রোববার নিজেদের মাঠে জেনোয়াকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান।

১৮তম রাউন্ড শেষে শীর্ষে থাকা ইয়ুভেন্তুসের পয়েন্ট ৪৩। ৪০ পয়েন্ট নিয়ে রোমা আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা লাৎসিওর পয়েন্ট ৩১। আর ৩০ পয়েন্ট নিয়ে নাপোলি আছে চতুর্থ স্থানে।